বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বকশীগঞ্জে ‘গণহত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৭:২২ পিএম

আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৭:২২ পিএম

বকশীগঞ্জে ‘গণহত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরের বকশীগঞ্জে গণহত্যা দিবস পালিত হয়েছে। 

বুধবার (২৫ মার্চ) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সোয়াইব আজমীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল হাই -এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি বর্বর বাহিনী বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর যে হত্যাযজ্ঞ চালিয়ে তা আজও বাঙালির ইতিহাসে কালো অধ্যায় হিসেবে লেখা রয়েছে। 

তারা বলেন, গণহত্যা চালিয়ে তারা মনে করেছিল বাঙালি জাতিকে দমানো যাবে কিন্তু নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে আনতে সক্ষম হন।
 
এসময় উপস্থিত ব্যক্তিরা ২৫ মার্চ কালো রাতে গণহত্যায় নিহত সকল শহিদকে স্মরণ করেন।

দিবসটির আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন। 

রাসেল/বকশীগঞ্জ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.