ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিস ও প্রেস ক্লাবের আয়োজনে পৃথকভাবে গণহত্যা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে আলোচনা সভা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ’ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ, সিভিল সার্জন ডা. নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী এবং বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রা।
এদিকে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস পালনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, সিনিয়র সাংবাদিক মনজুরুল আলম, সাদেকুল ইসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুন নূর, প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. আকরাম হোসেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, বাংলাভিশন জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









