বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কাফনের কাপড়সহ হুমকির চিঠি, বরগুনা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম

আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম

কাফনের কাপড়সহ হুমকির চিঠি, বরগুনা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের কাছে ডাকযোগে কাফনের কাপড়সহ জীবননাশের হুমকিমূলক চিঠি পৌঁছানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা শঙ্কায় আগামী ১০ এপ্রিল নির্ধারিত নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল লতিফের স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে অরুচিকর আচরণ, শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড এবং ভোটগ্রহণ বানচালের নানা হুমকি আসছিল। এমনকি নির্ধারিত দিনে নির্বাচন প্রতিহত করারও হুমকি দেওয়া হয়। নির্বাচন কমিশনের সদস্যদের কাছে ডাকযোগে জিইপি চিঠি এবং বাসার দরজার নিচ দিয়ে জীবননাশের হুমকিসংবলিত চিঠি পৌঁছানো হয়েছে।

এ পরিস্থিতিতে ১০ এপ্রিল নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব নয় উল্লেখ করে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট লতিফ ফরাজী জানান, সকালে কাফনের কাপড়সহ চিঠি পাঠানো হয়েছে। দায়িত্বে থাকা পাঁচজন কমিশনারই এমন হুমকি পেয়েছেন। পরিস্থিতি বিবেচনায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

তবে এখনো পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানান তিনি। কমিশনের এক সদস্য বাইরে থাকায় সবাই একত্রে বসে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো তাদের কাছে আসেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মুসা/বরগুনা/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.