দিনাজপুরের পার্বতীপুরে উপজেলায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) পার্বতীপুর উপজেলা প্রশাসন, বড়পুকুরিয়া কোল মাইনিং ও মধ্যপাড়া কঠিন শিলা কোম্পানী লিমিটেডের আয়োজনে উপজেলা প্রশাসন হলরুমে সুধীজনদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদ্দাম হোসেন।
বড়পুকুরিয়া কোল মাইনিং এর জামে মসজিদে বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খনির ব্যবস্থাপনা পরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এবং একইভাবে মধ্যপাড়া কঠিন শিলা কোম্পানী লিমিটেড গণহত্যা দিবস পালন করে।
এছাড়াও বিভিন্ন সংগঠনও দিবসটি যথাযথভাবে পালন করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









