বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে লাখ টাকার রচনা প্রতিযোগিতা

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ পিএম

আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ পিএম

মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে লাখ টাকার রচনা প্রতিযোগিতা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান’ শীর্ষক লাখ টাকার রচনা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে কাপাসিয়ার মডিউল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আক্তারুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিযোগিতার আয়োজক ও প্রধান পৃষ্ঠপোষক এমপি মু. সালাহউদ্দিন আইউবী।

এম. আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজউদ্দীন, শামসুল হুদা লিটন, কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ মোল্লাসহ অনেকে।

এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাপাসিয়া উপজেলার উত্তর ও পূর্ব শাখার সভাপতি মারুফ হোসেন ও ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান পৃষ্ঠপোষক এমপি মু. সালাহউদ্দিন আইউবী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।’

তিনি জানান, প্রতিযোগিতায় পাঁচ শতাধিক রচনা জমা পড়ে এবং পাঁচ সদস্যের বিচারক ও নিরীক্ষক মণ্ডলীর মাধ্যমে যাচাই-বাছাই শেষে ২৮ জন বিজয়ী নির্বাচন করা হয়।

তিনি আরও জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নির্বাচিত রচনাগুলো সংকলন করে আগামী ১৬ ডিসেম্বর একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হবে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৮ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া বাকি ২৫ জনকে ২ হাজার টাকা করে এবং সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ, যা উপস্থিত দর্শকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

রফিক/কাপাসিয়া/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.