বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কিশোরগঞ্জে গণহত্যা দিবস পালিত

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ পিএম

আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৩ পিএম

কিশোরগঞ্জে গণহত্যা দিবস পালিত

কিশোরগঞ্জে সাংবাদিকদের সংগঠন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় জেলা শহরের সেন্ট্রাল প্রেসক্লাবের অফিসে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এ হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের সেই বিভীষিকাময় রাতের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই একাত্তরের গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল-আমীনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রেস ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

তন্ময়/কিশোরগঞ্জ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.