রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিলেটে পে-লোডারের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম

সিলেটে পে-লোডারের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটের বালু উত্তোলনের সময় পে-লোডারের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার জুমপাড় এলাকায় পিয়াইন নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ আহমেদ (২৭) ছৈলাখেল অষ্টম খণ্ড এলাকার জামাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, স্থানীয় ফারুক আহমদের মালিকানাধীন একটি পে-লোডার দিয়ে নদীসংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলনের সময় যন্ত্রটির চাকায় চাপা পড়ে পারভেজ আহমেদ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ওসি মনিরুজ্জামান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.