পিরোজপুরের মঠবাড়িয়ায় পুকুরে গোসল করতে নেমে তুষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ পঞ্চায়েতের (৬৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে নিজ বাড়ির পুকুরে ডুবে তার মর্মান্তিক মৃত্যু হয়। নিহত হারুন পঞ্চায়েত তুষখালী পঞ্চায়েত বাড়ির মৃত সামসের আলী পঞ্চায়েতের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়ির পুকুরে গোসল করতে যান হারুন পঞ্চায়েত। ধারণা করা হচ্ছে, পুকুর ঘাটে পা পিছলে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান এবং জ্ঞান হারিয়ে পানিতে ডুবে যান। দীর্ঘক্ষণ তাকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তার এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









