সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শরণখোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম

আপডেট: ২৬ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম

শরণখোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে শরণখোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়। সকালে শহীদ মিনারে শরণখোলা উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, শরণখোলা প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসান এবং শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিনুল হক। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজ শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.