সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পিরোজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৮ পিএম

আপডেট: ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৮ পিএম

পিরোজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

‎পিরোজপুরে নানা অয়োজনে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের ভাগীরথি চত্ত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুর হয়। পরে স্মৃতিস্তম্ভে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দীকী, জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচীব সাইদুল ইসলাম কিসমত পুষ্পার্ঘ অর্পন করেন।

‎এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর প্রেসক্লাব, জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য অফিস, সরকারী সোহরাওয়ার্দী কলেজ, সরকারী মহিলা কলেজ, সড়ক বিভাগ, এলজিইডি, গতপূর্ত বিভাহসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য অর্পন করে।

‎পরে সকাল ৮ টায় জেলা স্টেডিয়াম মাঠে পুলিশ বাহিনীসহ অন্যান্য বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শন করবেন। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.