সিরাজগঞ্জের তাড়াশে বিনসাড়া বাজারে অতিরিক্ত দামে তেল বিক্রিতে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে এবং প্রায় ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিনসাড়া বাজারে অবস্থিত অনুমোদনবিহীন মেসার্স মোল্লা এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান।
জানা গেছে, প্রতিষ্ঠানটি অবৈধভাবে পেট্রোল মজুদ করে রেখে কৃত্রিম সংকট তৈরি করত এবং ২০০ টাকা প্রতি লিটারে বিক্রি করত। এছাড়া তারা বিভিন্ন খুচরা দোকানে পাইকারি হিসেবে ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রিতে সহযোগিতা করত।
উপস্থিত জনতা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং এমনভাবে অবৈধ পেট্রোল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি কারীদের বিরুদ্ধে কঠোর ভূমিকা নিতে অনুরোধ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









