রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোমস্তাপুরে ‘তেল নাই’ লেখা পাম্পে মিলল ৯,৭৮৩ লিটার জ্বালানি

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৯ পিএম

আপডেট: ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৯ পিএম

গোমস্তাপুরে ‘তেল নাই’ লেখা পাম্পে মিলল ৯,৭৮৩ লিটার জ্বালানি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তেল মজুদ রেখে গ্রাহকের কাছে বিক্রি না করার অভিযোগে মেসার্স বার্দাস অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সির নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জানা গেছে, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স বার্দাস অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি না করে অনিয়মে জড়িয়ে পড়ে। একই সঙ্গে তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে সর্বমোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রয় নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.