বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভিডিও ভাইরাল

শরীয়তপুরে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন, তদন্তে নীরব প্রশাসন

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৯:২০ এএম

আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০৯:২০ এএম

শরীয়তপুরে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন, তদন্তে নীরব প্রশাসন

শরীয়তপুরে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার একটি ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা আহ্বায়ক মহসিন মাদবর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আগুন দেওয়ার একটি ভিডিও পোস্ট করলে বিষয়টি সামনে আসে।

প্রায় ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে মহসিন

মাদবর লেখেন, “সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভণ্ডামিতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই।”

পরবর্তীতে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্মৃতিস্তম্ভটির বিভিন্ন স্থানে পোড়ার চিহ্ন রয়েছে। তবে ঠিক কখন এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণেই এ ধরনের ঘটনা বারবার ঘটছে। তিনি বলেন, “এটি শুধু একটি অগ্নিকাণ্ড নয়, বরং পুরো জুলাইকে অবমাননা করা হয়েছে।” দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, অন্যথায় প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্মৃতিস্তম্ভটি পরিদর্শন করেছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.