বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

জলঢাকায় ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০১:৫৮ পিএম

আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০১:৫৯ পিএম

জলঢাকায় ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নীলফামারীর জলঢাকায় ধানক্ষেত থেকে মমিনুর রহমান(১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মমিনুর বগুলাগাড়ি ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

শনিবার (২৮ মার্চ) সকাল দশটার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের হামিদুল মেম্বারের বাড়ীর পাশের একটি ধানক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ক্ষেতে মৃতদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে জলঢাকা থানায় নিয়ে যায়।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়না তদন্দের পর মৃত্যুর কারণ জানা যাবে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.