বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শ্যামনগরে গুদামজাত ডিজেল জব্দ ও জরিমানা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১১:৪৫ এএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ১১:৪৫ এএম

শ্যামনগরে গুদামজাত ডিজেল জব্দ ও জরিমানা

শ্যামনগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন ইউএনও শামসুজ্জামন কনক।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন কর্তৃক অবৈধভাবে গুদামজাত করা ২শত লিটার ডিজেল জব্দ করা হয়েছে। শনিবার(২৮ মার্চ) বিকালে উপজেলার রমজাননগর ইউপির ভেটখালী বাজারের রাজ স্টোর থেকে ডিজেল জব্দ করা হয়।

জানা যায় স্থানীয় ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে রেখে ১শত ২০টাকা দামে প্রতি লিটার বিক্রী করছিলেন। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত ব্যবসায়ীকে জরিমানা করা সহ জব্দকৃত ডিজেল খোলাবাজারে বিক্রী করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। তিনি বলেন অবৈধভাবে কেউ যেন জ¦ালানী তেল মজুদ করতে না পারে সেজন্য একাধিক সোর্স নিযুক্ত করা হয়েছে। শনিবার বিকালে ভেটখালী বাজারে অভিযান পরিচালনা করে অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত জ্বালানী স্থানীয়দের কাছে খুচরাভাবে একশত পাঁচ টাকা দরে বিক্রয় করা হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার উপ-পরিদর্শক বিপ্লব হোসেন, কামরুল হাসান প্রমুখ।
 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.