কুষ্টিয়ায় এইচআইভি বা এইডস প্রতিরোধ কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন হাসান।
সভায় জেলায় এইচআইভি বা এইডস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা এবং এইডস আক্রান্ত ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, এইডস প্রতিরোধে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুণ সমাজকে এ বিষয়ে সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কার্যক্রম বৃদ্ধি করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল ওয়াদুদ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. হেলাল উজ্জামান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডা. আব্দুল সালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. মহসিন আলী এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন আক্তারসহ জেলা এইচআইভি বা এইডস প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় অংশগ্রহণকারী সদস্যগণ জেলায় এইডস প্রতিরোধের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









