বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নেছারাবাদে ১৬৯ বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি শুরু

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৯ পিএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৯ পিএম

নেছারাবাদে ১৬৯ বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি শুরু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ১৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) উপজেলার ২১ নম্বর স্বরূপকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা রানী হালদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার জসিম আহমেদ বলেন, সরকার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি করার লক্ষ্যে এ মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, এ কর্মসূচির মাধ্যমে ঝরে পড়া রোধ করা সম্ভব হবে এবং শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ আরও বাড়বে।

তিনি আরও বলেন, খাদ্যের গুণগত মান ও নির্ধারিত পরিমাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাস্ত করা হবে না।

বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস)।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত খাদ্যতালিকা অনুসারে খাবার সরবরাহ করা হবে। খাদ্যতালিকায় রয়েছে— রবিবার ও বুধবার বনরুটি (১২০ গ্রাম) ও সিদ্ধ ডিম (৬০ গ্রাম), সোমবার বনরুটি (১২০ গ্রাম) ও ইউএইচটি দুধ (২০০ গ্রাম), মঙ্গলবার ফোর্টিফায়েড বিস্কুট (৭৫ গ্রাম) ও স্থানীয় মৌসুমি ফল বা কলা (১০০ গ্রাম) এবং বৃহস্পতিবার বনরুটি (১২০ গ্রাম) ও সিদ্ধ ডিম (৬০ গ্রাম)।

উল্লেখ্য, উদ্বোধনের দিন উপজেলায় মোট ১৬৯টি বিদ্যালয়ের ১৬ হাজার ৯৭১ জন শিক্ষার্থীর মাঝে এ খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সুষ্ঠু বাস্তবায়ন কামনা করেছেন।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.