বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাইবান্ধায় সব ওষুধের দোকান বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৬:০০ পিএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৬:০০ পিএম

গাইবান্ধায় সব ওষুধের দোকান বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের

গাইবান্ধার কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির চার দাবি বাস্তবায়িত না হলে জেলার সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ওষুধ ব্যবসায়ীরা।

রোববার (২৯ মার্চ) শহরের ডিবি রোডস্থ গানাসাস মার্কেটের সামনে মানববন্ধনে এ কথা বলেন তারা।

ব্যবসায়ীরা জানান, রোগীদের সেবার কথা বিবেচনা করে তারা এখনো দোকান খোলা রেখেছেন; তবে দেয়ালে পিঠ ঠেকে গেলে কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন।

আন্দোলনরত ব্যবসায়ীদের মূল দাবিগুলো হলো:
জেলা শাখার কথিত ‘অবৈধ’ আহ্বায়ক কমিটির সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করা। বাতিলকৃত আহ্বায়ক কমিটির সব সদস্যের সদস্যপদ আজীবনের জন্য নিষিদ্ধ করা। গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় অবৈধ কমিটি গঠনের মূল কারিগর রংপুরের আব্দুল কাদের ও নীলফামারীর সবুজসহ সংশ্লিষ্ট সবাইকে সাধারণ সদস্যদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সাংগঠনিক নিয়ম অনুসরণ করে এবং প্রশাসনের নিবিড় তদারকির মাধ্যমে দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।

বক্তারা বলেন, “একটি স্বার্থান্বেষী মহল সংগঠনের নিয়মনীতি তোয়াক্কা না করে অবৈধভাবে কমিটি গঠন করে সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ ক্ষুণ্ন করছে। অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। অন্যথায় ওষুধের মতো জরুরি সেবা বন্ধ রেখে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

মানববন্ধনে বক্তব্য রাখেন ওষুধ ব্যবসায়ী আবু সাঈদ শিমুল, শরিফুল কবির রনি, রেজাউল করিম তাজু, জিল্লুর রহমান মাসুম, মো. আলমগীর কবির এবং রেজা তৌফিকুর রহমান রানা। এছাড়াও বক্তব্য দেন মো. জাফর ছাদেক, শহিদুর রহমান মিঠু, ফারুক আহমেদ বিপ্লব, মো. সেলিম মিয়া, মো. মাহফুজার রহমান, মো. আব্দুল্লাহ আল মামুন ও মো. আমজাদ হোসেন প্রমুখ।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.