বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শ্যামনগরে ১৯১ বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি শুরু

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৫ পিএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৫ পিএম

শ্যামনগরে ১৯১ বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি শুরু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩,৯০৯ জন শিক্ষার্থীর জন্য পুষ্টিকর খাবার (টিফিন) সরবরাহ কার্যক্রম শুরু করেছে উন্নয়ন সংস্থা ‘সুশীলন’। সরকারের ‘স্কুল ফিডিং কর্মসূচি’ বা ‘মিড ডে মিল’ প্রকল্পের আওতায় শিক্ষার্থীরা পাবে পুষ্টিকর বনরুটি, কলা বা স্থানীয় মৌসুমি ফল, সেদ্ধ ডিম, ফর্টিফাইড বিস্কুট এবং ইউএইচটি দুধ।

রোববার (২৯ মার্চ) শ্যামনগর হায়বাতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান কনক।

তিনি বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের ক্ষুধা ও অপুষ্টি রোধে এই কর্মসূচি তাদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করবে এবং স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করবে। সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান জানান, টিফিন বিতরণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে এবং স্কুলে উপস্থিতি বাড়াবে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.