বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নীলফামারীতে বাস, ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, আহত ১২

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৯:৩২ পিএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৯:৩২ পিএম

নীলফামারীতে বাস, ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, আহত ১২

নীলফামারীর ডোমারে বাস, ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৯ মার্চ) দুপুরে নীলফামারী–ডোমার মহাসড়কের হরিণচড়া ইউনিয়নের শালমারা নিলাহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ডোমার বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নীলফামারীর দিকে যাচ্ছিল। এ সময় শালমারা নিলাহাটী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের ধাক্কায় পাশে থাকা একটি যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়। একই সঙ্গে যাত্রীবাহী বাসটিও সড়কের নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

এতে বাস ও অটোরিকশার ১২ জন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, দুর্ঘটনাস্থল থেকে যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনায় জড়িত বাস (বগুড়া-জ-০৪-০০৭১), ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৬২২৫) ও অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

নীলফামারীতে বাস, ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, আহত ১২ | The Daily Adin