বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

টেকনাফে মালেশিয়া পাচার কারীদের আস্তানা থেকে রোহিঙ্গাসহ ৪ জন উদ্ধার

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৯:১৫ এএম

আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৯:১৫ এএম

টেকনাফে মালেশিয়া পাচার কারীদের আস্তানা থেকে রোহিঙ্গাসহ ৪ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূলীয় পাহাড়ি এলাকায় পাচারকারীদের আস্তানায় অভিযান চালিয়ে চারজন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৯ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নোয়াখালী পাড়া পাহাড়ি এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন, কক্সবাজার জেলার খুরুশকুল ৯ নং ওয়ার্ডের লুলার ডেইল এলাকার মৃত ইউসুফের ছেলে শামসুল আলম (৩৬), একই এলাকার মো. আলমের ছেলে রমজান মিয়া (২৪), উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১ নং ওয়ার্ড ঘোনার পাড়া এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে মো. জিয়াবুল হক (২১) এবং উখিয়ার বালুখালী ৯ নং ক্যাম্পের বাসিন্দা মৃত হাবিব উল্লাহর ছেলে রহিম উল্লাহ (৪৮)।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, উদ্ধারকৃতদের জোরপূর্বক অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চলছিল। তাদের মধ্যে ৩ জন বাঙালি এবং ১ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে। বাঙালি ৩ যুবককে জোর করে পাচারের তথ্য পাওয়ার পরই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন গভীর রাতে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.