বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সৈয়দপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৫ পিএম

আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৫ পিএম

সৈয়দপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ ঘর পুড়ে ছাই

নীলফামারীর সৈয়দপুরে মধ্যরাথে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রবিবার দিবাগত গভীর রাত ১.১৫ মিনিটের দিকে শহরের বাসটার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর (ভজে পাড়া) এলাকায়  ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে লিপি আক্তারের বসতঘর থেকে ওই আগুনের সূত্রপাত দেখা যায়। পরে তা দ্রুত আশপাশের টিনের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। 

আগুনে সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, জাহিনুর রহমান, মোকছেদুর রহমান, শফিকুল মিয়া ও লিপি আক্তারসহ ৬টি পরিবারে অন্তত ৯টি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে তাদের ঘরের আসবাবপত্র, নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় সবকিছু পুড়ে যায়। কোনো কিছুই রক্ষা করতে পারেননি তারা।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. হামিদুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নিরলস প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.