বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চিরিরবন্দরে অসুস্থ গরুর মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৫ পিএম

আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৫ পিএম

চিরিরবন্দরে অসুস্থ গরুর মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) মো. মকবুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—রানীরবন্দর বাজারের এক মাংস বিক্রেতা তার বাড়িতে অসুস্থ গরু জবাই করে সেই মাংস বাজারে বিক্রি করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ দল অভিযান চালায়।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ জানান, অসুস্থ পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো খাদ্য বাজারে বিক্রি হতে দেওয়া হবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এদিকে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, অসুস্থ পশু জবাই ও মাংস বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.