পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ২০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) মঠবাড়িয়া পৌর শহরের ৫৬ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনসুর হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর ইব্রাহিম, পৌর বিএনপির সাবেক সভাপতি এ.কে এম হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহবায়ক মজিবুর রহমান, পৌর যুবদলের আহবায়ক রিপন মুন্সি, পৌর কৃষক দলের সভাপতি শাহিন রেজা, সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক নুর নবী ঘরামী, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার জেলা কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন, আলী হায়দার সোহেল ও শিক্ষক নেতা হাবিবুর রহমান।
উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পুষ্টির মান উন্নয়ন এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে এই স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পর্যায়ক্রমে উপজেলার ২০৬টি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে এই কর্মসূচির সুবিধা পৌঁছে দেওয়া হবে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) মাঠ পর্যায়ে কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নে কারিগরি ও সার্বিক সহযোগিতা প্রদান করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









