বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নেছারাবাদে তেলের অবৈধ মজুদ ও সড়ক আইনে ৬ জনের জরিমানা

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৯:৫০ পিএম

আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৯:৫০ পিএম

নেছারাবাদে তেলের অবৈধ মজুদ ও সড়ক আইনে ৬ জনের জরিমানা

পিরোজপুরের নেছারাবাদে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ‘মোবাইল কোর্ট’ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন।

অভিযানকালে এক ব্যক্তিকে জ্বালানি তেল অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা দিয়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে লাইসেন্সবিহীন সকল খুচরা বিক্রেতাকে অবিলম্বে বিক্রি বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া সড়ক পরিবহন আইন অমান্য করে লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং অবৈধ পলিথিন সংরক্ষণের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে পৃথক আরও ৫টি মামলায় ৫ জনকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ।

তিনি বলেন, “জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্য আদায় জনসাধারণের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের অনিয়ম প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সড়ক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

প্রশাসন আরও জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং কোনো অনিয়ম সহ্য করা হবে না।

দেবাশীষ/নেছারাবাদ/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.