রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কক্সবাজারে হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৮:৫৩ এএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৮:৫৩ এএম

কক্সবাজারে হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫

কক্সবাজারে হাম রোগে আক্রান্ত হয়ে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানিয়েছে হাসপাতাল  কর্তৃপক্ষ।

সোমবার (৩০ মার্চ) খোঁজ নিয়ে জানা গেছে, আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে ৩০ জন এবং কক্সবাজার জেনারেল হাসপাতালে ৫ জন শিশু ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে শিশু ওয়ার্ডে।

কক্সবাজার সদর হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শহিদুল আলম বলেন, হাম মূলত একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। সম্প্রতি কক্সবাজারে হামের প্রাদুর্ভাব তুলনামূলক বেশি দেখা যাচ্ছে এবং আক্রান্ত শিশুদের অধিকাংশই সদর হাসপাতালে ভর্তি হচ্ছে।

তিনি জানান, হামে আক্রান্ত শিশুদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া ছাড়াও ডায়রিয়া, নিউমোনিয়া, চোখের সংক্রমণ এবং শরীরে ঘা হওয়ার মতো জটিলতা দেখা দিচ্ছে।

ডা. শহিদুল আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় হামে আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। আলাদা সরঞ্জাম ব্যবহার করে তাদের বাড়তি নজরদারির মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, হাম হলে শিশুকে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে এবং ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণ করানো জরুরি। রোগীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.