বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে মুদি ব্যবসায়ীর কারাদণ্ড

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম

পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে মুদি ব্যবসায়ীর কারাদণ্ড

অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে মুদি ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক মুদি ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারডাঙ্গা বাজারে একটি মুদিখানার দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দোকান থেকে ১০০.৫ লিটার পেট্রোল জব্দ করা হয়।

পরে জব্দকৃত পেট্রোল স্থানীয় মোটরসাইকেল চালকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। একই সঙ্গে জুয়েল রানা নামে ওই মুদি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ওই এলাকার জহির উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। তিনি জানান, জ্বালানি তেলের চলমান সংকটকে পুঁজি করে অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের প্রেক্ষিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অনিয়ম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.