বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাতক্ষীরায় ৮০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৮:৩৯ পিএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৮:৩৯ পিএম

সাতক্ষীরায় ৮০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলার নাকতাড়া কালিবাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে হাফিজুর রহমান ও তার স্ত্রী মারুফা খাতুনের দোকান থেকে ৮০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ করা হয়েছে। অভিযান মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও মো. তাওহিদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোকানের পেছনে লুকানো ৪টি ড্রামে রাখা পেট্রোল উদ্ধার করা হয়। হাফিজুর রহমান ঘটনাস্থল ত্যাগ করেন।

জব্দকৃত পেট্রোল স্থানীয় মোটরসাইকেল চালকদের মধ্যে প্রতি ৫ লিটার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে এবং বিক্রির পুরো অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। এছাড়া পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.