বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বনজীবীদের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৯:১৫ পিএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৯:১৫ পিএম

বনজীবীদের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

সুন্দরবনে বাঘ-মানুষ সংঘাত কমানো ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সুন্দরবনসংলগ্ন বরষা রিসোর্টে ওয়াইল্ডটিমের বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ইকোটেক্স ও ইকোনিটের অর্থায়নে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন বনজীবী অংশগ্রহণ করেন। এতে টেকসই পদ্ধতিতে মধু আহরণ, বাঘ ও কুমিরের আক্রমণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রাপ্তির নিয়ম, বৈধ পাশ নিয়ে সুন্দরবনে প্রবেশ, নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহার, আহরণ নিষিদ্ধ মাছের প্রজাতি ও আকার, জরিমানা বিধান এবং বন আইন সম্পর্কে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়াইল্ডটিমের কর্মকর্তা আবু জাফর, সনজিৎ কুমার মণ্ডল ও মুজিবুল ইসলামসহ বন বিভাগের কর্মকর্তারা।

বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন। তিনি বলেন, ১ এপ্রিল থেকে শুরু হওয়া মধু আহরণ মৌসুমে বনজীবীদের নিয়ম মেনে মধু সংগ্রহ ও বাজারজাত করতে হবে এবং বন্যপ্রাণীর ক্ষতি না করার বিষয়ে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে বনবিভাগের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ইনচার্জ ফরেস্টার ফায়েজুর রহমান সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, ওয়াইল্ডটিম কর্মকর্তা আলি হোসেন মুহাম্মদ এবং শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য রনজিৎ বর্মন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী বনজীবীদের মধ্যে ফার্স্ট এইড বক্স ও টি-শার্ট বিতরণ করা হয়।

সমাপনীতে বনজীবীরা বনদস্যুদের হাত থেকে নিরাপত্তা নিশ্চিত করা, আহরিত মধুর ন্যায্য মূল্য প্রাপ্তি এবং অন্যান্য সুবিধা নিশ্চিতের দাবি জানান।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.