সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বরিশালে জেলা প্রশাসন ও বিএসটিআই’র অভিযানে প্রতিষ্ঠান সিলগালা

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১০:৩২ পিএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ১০:৩২ পিএম

বরিশালে জেলা প্রশাসন ও বিএসটিআই’র অভিযানে প্রতিষ্ঠান সিলগালা

বরিশালে নকল ও অনুমোদনহীন প্রসাধনী বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই। এ সময় বিপুল পরিমাণ নকল, অবৈধ ও অনুমোদনহীন প্রসাধনী জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে বরিশাল নগরীর নতুল্লাবাদ এলাকার শাহপরাণ সড়কে অবস্থিত “ওয়ান পয়েন্ট” নামের একটি প্রসাধনী ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনএসআই সদস্যরা গোপন সূত্রে তথ্য পান যে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ঢাকার চকবাজার থেকে সংগ্রহ করা আমদানি নিষিদ্ধ পাকিস্তানি স্কিনকেয়ার পণ্য, বিএসটিআই অনুমোদনহীন বিভিন্ন প্রসাধনী, আমদানিকারকের সিল ও স্টিকার নকল করা প্রসাধনী এবং শিশুদের স্কিনকেয়ার সামগ্রী বরিশালের বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিল। এছাড়াও এসব পণ্য ইচ্ছেমতো দামে বিক্রি করা হচ্ছিল এবং কিছু পণ্যে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

পরবর্তীতে এনএসআই সদস্যরা বিষয়টি গোপনে পর্যবেক্ষণ করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। পরে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. ছানাউল্লাহকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ নকল, অনুমোদনহীন ও অবৈধ প্রসাধনী জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। তবে অভিযানের সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উপস্থিত না থাকায় তার ভাই মো. রাকিবউল্লাহকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-হেল-মাফি, বিএসটিআই বরিশাল বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. ইয়াছির আরাফাত এবং এনএসআই জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, ভেজাল ও নকল পণ্য প্রতিরোধ এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আদনান/বরিশাল/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.