বুধবার, ০৬ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ফটিকছড়িতে জামায়াত কর্মী জামাল হত্যাকান্ড, অস্থসহ আটক ৭

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম

আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:০২ পিএম

ফটিকছড়িতে জামায়াত কর্মী জামাল হত্যাকান্ড, অস্থসহ আটক ৭

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত জামায়াত কর্মী মুহাম্মদ জামাল হত্যাকান্ডে জড়িত সন্দেহে নিষিদ্ধ সংগঠনের এক কর্মী সহ সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, ধারালো অস্ত্র- তিনটি ছোরা,তিনটি দা , দুইটি চাকু উদ্ধার করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) ফটিকছড়ি থানা পুলিশ উপজেলার লেলাং সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক ও উক্ত মালামাল উদ্ধার করে।

এর আগে ১১ জানুয়ারি রাতে নিহত জামায়াত কর্মী জামালের স্ত্রী কাজল রেখা বাদী হয়ে সুনির্দিষ্ট ও অজ্ঞাত আসামি করে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা রুজু করে। তদন্তের স্বার্থে পুলিশ মামলার বিস্তারিত তথ্য গোপন রাখেন। 
জানতে চাইলে ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর হতে আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সাথে নিয়েছি। এ ঘটনা হত্যা মামলার রুজু হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। পরে বিস্তারিত মিডিয়াকে সব জানানো হবে।

উল্লেখ্য, শনিবার রাত ৮টার দিকে উক্ত ইউনিয়নের দিঘিরপাড়ে দূর্বৃত্তদের গুলিতে জামায়াত কর্মী মুহাম্মদ জামাল ঘটনাস্থলে প্রাণ হারান। এসময় গুলিবিদ্ধ হয় নাছির নামের আরো একজন।

 

 

কাওছার/এদিন/ন্যাশনাল

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.