রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চুয়াডাঙ্গায় রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:০২ পিএম

আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:০২ পিএম

চুয়াডাঙ্গায় রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলার নিলমনিগঞ্জ রেল স্টেশনের অদুরে রেললাইন থেকে আসিফ(২৬) নামের  এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। 

আসিফ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। 

আজ সোমবার ( ১২ জানুয়ারী) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, রেলওয়ে পুলিশ এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে নিলমনিগঞ্জ স্টেশনের কাছে থেকে আসিফ(২৬)  নামের  এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। আসিফ চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ইসলাম পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। তার গায়ে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে রাজশাহীগামী যেকোনো ট্রেনের ধাক্কায় সে মারা গেছে। তবে,ঠিক কি কারণে সে মারা গেছে সে বিষয়ে রেলওয়ে পুলিশকে সাথে নিয়ে বিষয়টি তদন্ত চলছে। 

এছাড়া মরদেহের ময়না তদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান, এঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে মামলা রজু হবে।

 

 

কাওছার/এদিন/ন্যাশনাল

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.