বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পিএম

ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

৭৫ বছর বয়সী শমশের আলী ঝিনাইদহ শহরতলীর মুরারীদহ গ্রামের বাসিন্দা ছিলেন।

আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্তুঞ্জয় বিশ্বাস জানান, সকালে হরিণাকুণ্ডু উপজেলার সাবেকবিন্নি গ্রামের ওই বৃদ্ধ ঝিনাইদহ শহরে যান। শহরের আরাপপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি কলাবোঝাই ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.