বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোপালগঞ্জে ৭০ বোতল নতুন মাদক উইনসেরেক্সসহ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম

গোপালগঞ্জে ৭০ বোতল নতুন মাদক উইনসেরেক্সসহ ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যাব-৬ অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন (৩৬)কে গ্রেপ্তার করেছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর থেকে ঢাকায় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয় র‌্যাবের একটি দল। সন্দেহজনক গতিবিধির কারণে ফারুক হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক, মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়।

ঘটনায় কাশিয়ানী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.