বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চতুর্থ শ্রেণি থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম

চতুর্থ শ্রেণি থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী শিক্ষবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হবে। সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে। ক্রীড়াবান্ধব পরিবেশের মাধ্যমে একটি সুস্থ জাতি, মাদক মুক্ত সমাজ গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে। সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে ব্যবস্থাপনা দেখলাম, জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটা দুঃখজনক। 

তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে দেশের ৬৪ জেলায় নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হবে। নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবল, ক্রিকেটসহ ৭টি ইভেন্ট থাকবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সিলেটসহ সারা দেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে সকল জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করেছেন। 

সম্মানী হিসেবে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গত একবছরে দেশের হয়ে পদক জেতাদের পুরস্কৃত করা হয়েছে। প্রথম দিন ১২৯ জনকে ক্রীড়া আওতায় আনা হয়েছে, আগামী ৭ দিনের ভেতর বাকি ৫০০ জনকেও দেওয়া হবে।

তিনি আরো বলেন, আমাদের সরকার ফুটবল, ক্রিকেট, কাবাডি, বাস্কেটবল, আর্চারি, শ্যুটিং থেকে শুরু করে সকল স্পোর্টসকে সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চায়।
 
এ সময় সিলেট জেলা স্টেডিয়াম সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এর আগে দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী আমিনুল হক।

রাহাত/সিলেট/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.