গাজীপুর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোন্তাজ উদ্দিন মন্ডলকে কাশিমপুর থানা পুলিশ আটক করেছে।
বুধবার (১ এপ্রিল) বিকেলে কাশিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, আটক মোন্তাজ উদ্দিন মন্ডলকে আগামীকাল আদালতে উপস্থাপন করা হবে। তখন তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে তা জানা যাবে। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









