বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহতের ঘটনায় ২ জন গ্রেপ্তার

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম

কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহতের ঘটনায় ২ জন গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য মো. শামিম (১৫) ও সাকিলকে (১৪) গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।  

বুধবার (১ এপ্রিল) দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল আদালতে তাদের সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে পিরোজপুর জেলহাজতে প্রেরণের আদেশ দেয়। 

চট্টগ্রাম র‍্যাব-৭ -এর সহযোগিতায় চট্টগ্রাম বন্দর থানার চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে শামিম উপজেলার কচুবাড়িয়া এলাকার সেরাজ মিয়ার ছেলে এবং সাকিল একই এলাকার জসিম খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের রাতে কচুবাড়িয়া গ্রামের বাসিন্দা ও এক সন্তানের জনক রফিকুল ইসলামের বাড়ির সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে রফিকুলের আড়াই বছরের সন্তান ভয়ে চিৎকার শুরু করলে তিনি ঘর থেকে বের হয়ে প্রতিবাদ জানান। এ সময় ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা লোহার রড, হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ মার্চ তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া আক্তার ২৬ মার্চ মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ হিলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সহযোগিতায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আকাশ/মঠবাড়িয়া/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.