বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রূপগঞ্জে ১০০ বোতল স্কাবসহ মাদককারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ১১:৩৮ এএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ১১:৩৮ এএম

রূপগঞ্জে ১০০ বোতল স্কাবসহ মাদককারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০০ বোতল নেশাজাতীয় স্কাব সিরাপসহ ওয়াসীম নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দিবাগত-রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ওয়াসীম গঙ্গানগর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজিমউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এসময় ১০০ বোতল স্কাব সিরাপসহ ওয়াসীমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও কয়েকজন মাদককারবারি পালিয়ে যায়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে কঠোর পুলিশি নিরাপত্তায় নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.