সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মঠবাড়িয়ায় পপুলার জেনারেল হাসপাতাল সিলগালা

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পিএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পিএম

মঠবাড়িয়ায় পপুলার জেনারেল হাসপাতাল সিলগালা

বিভিন্ন অব্যবস্থাপনা ও অনুমোদন ছাড়াই কার্যক্রম চালানোর অভিযোগ মঠবাড়িয়ায় পপুলার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল ) দুপুরে উপজেলা সহকারি কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ অভিযান পরিচালনা করে অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন অব্যবস্থাপনার কারনে শহরের উপজেলা স্বাস্থ্যকমপ্লে এর পিছনে অবস্থিত পপুলার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেন। 

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা উপস্থিত ছিলেন।

অভিযানে দেখা যায়, লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করা পপুলার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কতর্ব্যরত চিকিৎসক, প্যাথলজিস্ট ও টেকনিশিয়ান সহ কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায়। প্রতিষ্ঠানটিতে লাইসেন্স নেই এবং ল্যাব পরিচালনারও কোনো অনুমোদন নেই।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) সুদীপ্ত দেবনাথ বলেন, চিকিৎসা প্রতিষ্ঠানের কোনও বৈধ কাগজপত্র ও পরিবেশের সনদ ছাড়া ওই হাসপাতালটি দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে আসছিলো। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সব অনিয়ম ঠিক করে কর্তৃপক্ষকে অবহিত করতে নির্দেশ দেওয়া
হয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.