ময়মনসিংহের গফরগাঁওয়ে সবুজ মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
নিহত সবুজ মিয়া ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কাশিগঞ্জ কুর্শানগর গ্রামের তৈয়ব উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রসুলপুর ইউনিয়নের ছয়আনী রসুলপুর এলাকার হিরালী মোড় থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে খবর আসে উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়আনী রসুলপুর গ্রামের হিরালী মোড় এলাকায় গাছে একটি উলঙ্গ মরদেহ ঝুলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









