শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ব্রাহ্মণবাড়িয়ায় মর্টারশেল নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় মর্টারশেল নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট

ব্রাহ্মণবাড়িয়ার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রামের নোয়াগাঁও কবর স্থানের পার্শ্ববর্তী পুকুর পাড় থেকে উদ্ধার হওয়া একটি মর্টারশেল বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছে।

পুলিশ জানায়, গত রোববার স্থানীয় ভাষা সৈনিক ফরিদ উদ্দিন আহমেদের বাড়িতে পুকুর খননের সময় শ্রমিকরা মর্টারশেলটি উদ্ধার করেন। এরপর চারদিন ধরে এটি পুলিশের নিরাপত্তা বেষ্টনায় রাখা হয়েছিল।

বোম ডিসপোজাল ইউনিটের পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার জানান, হেডকোয়ার্টার থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী চার সদস্যের একটি দল মর্টারশেলটি সতর্কভাবে নিষ্ক্রিয় করেছে। ধারণা করা হচ্ছে এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ছোড়া হয়েছিল।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, মর্টারশেলটি নিষ্ক্রিয় করার পর কোনো ঝুঁকি নেই।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.