রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বালু মহলের ইজারদারকে না পেয়ে ম্যানেজারকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম

বালু মহলের ইজারদারকে না পেয়ে ম্যানেজারকে গুলি করে হত্যা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা আলোকদিয়ার চরে যমুনা নদীতে বালু মহলে সশস্ত্র হামলায় ইফতিয়ার এন্টারপ্রাইজের এক ম্যানেজার মো: মিরাজ হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম নামের আরো একজন গুলিবিদ্ধ হয়েছে। মৃত মিরাজ হোসেন গ্রামের বাড়ি পাবনার সদর উপজেলায়।

শুক্রবার (৩এপ্রিল) সন্ধ্যায় শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়ার চরে যমুনা নদীতে  এ ঘটনা ঘটে।

শিবালয় উপজেলার তেওতা বালুমহালের ইজারাদার কাওছার হোসেন জানান, গত বৃহস্পতিবার তাঁর মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি হুমকি দেয়– নদী থেকে বালু উত্তোলন করে তা বাল্কহেড জাহাজে বিক্রি করলে তাঁকে খুন করা হবে। এ ব্যাপারে তিনি বৃহস্পতিবারই শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার সন্ধ্যার দিকে নদীপারে ম্যানেজার মিরাজসহ তাঁর লোকজন ড্রেজারে অবস্থান করছিলেন। এ সময় স্পিডবোটে দুর্বৃত্তরা এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে। ম্যানেজার মিরাজকে গুলি করে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মিরাজ ও জাহাঙ্গীরকে উদ্ধার করে শিবালয় নিয়ে আসেন। মিরাজকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে শিবালয় থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন,  স্থানীয় ও ইজারদারের  লোকজন জানান, সিরাজগঞ্জের   অবৈধ বালুক ব্যবসায়ী   বাল্ভ হেড বোঝাই বালু উত্তোলন করে মানিকগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় বাণিজ্যিক ভিত্তিতে বিক্রি করে। এতে  সরকারি ইজারদারের বালু উত্তোলনের পর  বিক্রি করতে না পেরে  প্রতিদিন কয়েক লক্ষ টাকা  অর্থনৈতিক ভাবে ক্ষতি  হয়। এই নিয়ে  কয়েকদিন  যাবত ইজারদার  এবং  অবৈধ বালু ব্যবসায়ীদের সাথে  মধ্যে বিরোধ চলছিল। সেই জের ধরে এই ঘটনা  ঘটতে পারে বলে অনেকের ধারণা । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।
 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.