বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নান্দাইলে বাকপ্রতিবন্ধী কিশোরী অন্ত:সত্ত্বা, সৎ বাবা গ্রেপ্তার

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম

নান্দাইলে বাকপ্রতিবন্ধী কিশোরী অন্ত:সত্ত্বা, সৎ বাবা গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে সৎ বাবা কর্তৃক একাধিকবার ধর্ষণের শিকার হয়ে ৩ মাসের অন্ত:সত্ত্বা বাকপ্রতিবন্ধী শিকারী। এমন অভিযোগ উঠেছে কিশোরীর সৎ বাবা মো. আব্দুল হেলিম (৬৫) বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার বিকালে উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রাম থেকে স্থানীয়রা কিশোরীর সৎ বাবাকে আটক করে পুলিশের মাধ্যমে থানায় সোর্পদ করে। এঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। আব্দুল হেলিম উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত এশা ব্যাপারীর পুত্র। 

শনিবার (৪ এপ্রিল) গ্রেফতার  আব্দুল হেলিম কে ময়মনসিংহ কোর্টে প্রেরণ করেন নান্দাইল মডেল থানা পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হেলিম পাশ্ববর্তী খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের স্ত্রীকে দ্বিতীয় বিয়ে করেন। সেখানে রিয়াজ উদ্দিনের ১৬ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী মেয়ে ছিল। বিয়ের পর থেকেই আব্দুল হেকিম নিয়মিত ঐ বাড়িতে যাতায়াত করতেন। এর সুবাদে বাকপ্রতিবন্ধী মেয়েকে ভয়-ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। গত এক সপ্তাহে বাকপ্রতিবন্ধী কিশোরীর শারিরীক অবস্থা দেখে চিকিৎসকের পরামর্শ নেন। এতে বাকপ্রতিবন্ধী কিশোরী তিন মাসের অন্ত:সত্ত্বার বিষয়টি নজরে আসে। বাকপ্রতিবন্ধী কিশোরীকে জিজ্ঞেস করলে ইশারা ইঙ্গিতে সৎ বাবা আব্দুল হেকিমের নাম বলে। 

এদিকে শুক্রবার বিকালে সৎ বাবা আব্দুল হেলিম আব্দুল্লাহপুর স্ত্রীর বাড়িতে গেলে স্থানীয়রা আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে।

নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় মামলা হয়েছে। আব্দুল হেলিম কে ময়মনসিংহ কোর্টে প্রেরণ করা হয়েছে। 


 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.