রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

দৌলতপুর এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে বোর্ড কর্মকর্তারা

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ এএম

আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ এএম

দৌলতপুর এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে বোর্ড কর্মকর্তারা

আসন্ন এসএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কুষ্টিয়ার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। শনিবার দিনব্যাপী তারা জেলার ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকারী দলের নেতৃত্বে ছিলেন যশোর শিক্ষা বোর্ডের উপসচিব আমিনুল ইসলাম ও অ্যাকাউন্টস অফিসার হারুনুর রশিদ। শনিবার বিকেলে তারা দৌলতপুর উপজেলার নাসির উদ্দিন বিশ্বাস উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কর্মকর্তারা কেন্দ্রের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং পরীক্ষা পরিচালনার বিষয়ে কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

কেন্দ্র পরিদর্শনকালে কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, গাছেরদিয়াড়  মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাফফর বোর্ডহোসেন, আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, কল্যাণপুর বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজু আহমেদ এবং ভুরকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন।

পরিদর্শনকালে উপসচিব আমিনুল ইসলাম বলেন, সরকার তথা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার গুণগত মান বজায় রাখতে এবং কোনো ধরনের অনিয়ম রোধে যশোর শিক্ষা বোর্ড কঠোর অবস্থানে রয়েছে। তারা সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.