রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বগুড়ায় জমি নিয়ে বিরোধ, সাক্ষীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ এএম

আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ এএম

বগুড়ায় জমি নিয়ে বিরোধ, সাক্ষীকে কুপিয়ে হত্যা

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে  গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক (৫৫) ওই গ্রামের মৃত ছাত্তার প্রামাণিকের ছেলে।

নিহতের মেয়ে হিমা আক্তারের অভিযোগ, জমি-সংক্রান্ত একটি মামলায় তার বাবা সাক্ষী ছিলেন। ওই মামলার জের ধরেই পরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে সংঘর্ষ থামাতে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আবু বক্কর সিদ্দিকের মাথা ও ঘাড়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। আহতরা হলেন, দৃষ্টি (১৫), সেফা (৩৫) ও জেমি আক্তার (৩৮)। তারা সবাই একই এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে কয়েকজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


কাওছার/ন্যাশনাল/এদিন

 

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.