সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নকল বিদেশি মদের কারখানায় অভিযান, আটক ১

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ এএম

আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ এএম

নকল বিদেশি মদের কারখানায় অভিযান, আটক ১

কক্সবাজার শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরঞ্জাম ও মাদকসামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল)  শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকায় অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। অভিযানকালে পশ্চিম নতুন বাহারছড়া স্ক্র্যাপ গলির একটি ভবনের দ্বিতীয় তলার ভাড়া ফ্ল্যাট বাসা থেকে মোহন সেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোহন সেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের সুচিয়া শ্মশান খালিবাড়ি এলাকার কার্তিক সেনের ছেলে বলে জানা যায়।

পুলিশ জানায়, অভিযানে ১১০ বোতল নকল বিদেশি মদ, ৭৬টি খালি বিদেশি মদের বোতল, একটি ক্যাপ সিলিং মেশিন, একটি সীলার মেশিন, একটি হিট গান, ৫টি সাদা জেরি ক্যানে ১৬.৫ লিটার কেমিক্যাল জাতীয় পদার্থ, ৭২৫টি কর্ক, ৭৮০টি নকল বিদেশি মদের স্টিকার, ৮ ফর্দ বারকোড স্টিকার, ৫৫০টি কর্ক সিকিউরিটি সীল পেপার এবং নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, গ্রেপ্তার মোহন সেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

অভিযানটি পরিচালনা করেন এসআই নুর মোহাম্মদ ও চিন্ময় বড়ুয়া।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.