সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৯ এএম

আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৯ এএম

চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

চৈত্র সংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত রোববারের বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবরণের উৎসব উদযাপনের অংশ হিসেবে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

দেশের অন্যান্য অঞ্চলে বাংলা নববর্ষে এক দিন ছুটি থাকলেও পার্বত্য এই তিন জেলায় বসবাসরত জাতিগোষ্ঠীর বৃহৎ উৎসব বিবেচনায় অতিরিক্ত এক দিন ছুটি দেওয়া হয়েছে।

এ ছাড়া তিন পার্বত্য জেলা ব্যাতীত দেশের অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এ ছুটি ঐচ্ছিক ছুটি হিসেবে বিবেচিত হবে।

পাহাড়ি জনগোষ্ঠীর নতুন বছর বরণ উপলক্ষে তিন পার্বত্য জেলায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা শুরু হয়েছে। মঙ্গলবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নতুন বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.