সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত যুবকের লাশ পাঁচ দিনেও ফেরত দেয়নি

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০১ এএম

আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১২ এএম

খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত যুবকের লাশ পাঁচ দিনেও ফেরত দেয়নি

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে সাদ্দাম হোসেন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। গত ১ এপ্রিল এ ঘটনা ঘটলেও মরদেহ ফেরত পায়নি তার পরিবার। তবে সাদ্দামের মৃত্যুর বিষয়ে নিশ্চিত না করলেও খাসিয়াদের সাথে সংঘর্ষে সাদ্দাম নিখোঁজ রয়েছেন বলে জানিয়ে বিজিবি। নিখোঁজ সাদ্দামসহ তার সঙ্গীরা সুপারি চুরি করতে অবৈধপথে ভারতে গিয়েছিলেন বলেও বিজিবি জানিয়েছে।

রোববার (৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন জানায়, গত ১ এপ্রিল বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত দিয়ে অবৈধভাবে ৪-৫ জন বাংলাদেশি চোরাকারবারি সুপারি চুরির উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে রাজন টিলা নামক খাসিয়া পল্লী এলাকায় প্রবেশ করেন। একপর্যায়ে স্থানীয় খাসিয়াদের সাথে সংঘর্ষ বাঁধলো বাংলাদেশি চোরাকারবারীরা আহত হয় বলে জানা যায়।

বিজিবি জানায়, পরবর্তীতে তারা ছত্রভঙ্গ হয়ে বাংলাদেশে পালিয়ে এলেও সঙ্গীয়দের ভাষ্যমতে একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মো. সাদ্দাম হোসেন উপজেলার লামাগ্রাম গ্রামের বাসিন্দা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, এ প্রসঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর  (বিএসএফ) সাথে যোগাযোগ করা হয়, তবে এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির অবস্থান সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে স্পষ্ট নয়। নিখোঁজ ব্যক্তির অবস্থান সনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিজিবি আরও জানায়, নিখোঁজ ব্যক্তি ইতোপূর্বে সুপারি চুরিসহ অন্যান্য চোরাচালানির সাথে জড়িত ছিল। তবে সাদ্দামের বড়ভাই নাজীম উদ্দীন জানান, আমার ভাইসহ চারজন ভারতে যায়। সেখানে খাসিয়ারা গুলি করলে সে ঘটনাস্থলেই মারা যায়। পাঁচ দিন পার হয়ে গেলেও তার মরদেহ দেশে আনতে পারিনি।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.