সিলেটে হামে আক্রান্ত চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যুর কোল ঢলে পড়ে।
দুপুরে এদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি জানান, দুপুরের দিকে চার মাস বয়সী ওই শিশুটি মারা গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত এ বিভাগে মোট ৩৭ জনের শরীরে হামের সংক্রমণ ধরা পড়েছে।
এর মধ্যে হবিগঞ্জ জেলায় ৬ জন, মৌলভীবাজারে ১০ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন রয়েছেন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও রুবেলার উপসর্গ নিয়ে ১০১জন রোগী ভর্তি রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









