সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পিএম

আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পিএম

মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্মাণাধীন উত্তর সোনাখালী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং দ্রুত কাজ শেষ করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (৬ এপ্রিল) সকালে মঠবাড়িয়া-সোনাখালী-পাথরঘাটা সড়কে আমড়াগাছিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা শিক্ষা প্রতিষ্ঠানটি নির্দিষ্ট স্থান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, উপজেলা বিএনপির প্রভাবশালী নেতারা স্থানীয়ভাবে প্রভাব খাঁটিয়ে এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের চলমান নির্মাণকাজ বন্ধ করার পাঁয়তারা করছেন। তারা কাজ বন্ধ করতে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন বলেও বক্তারা অভিযোগ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে এই শিক্ষা প্রতিষ্ঠানটি অত্যন্ত জরুরি। অথচ ব্যক্তিস্বার্থে একটি মহল জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পটি বাধাগ্রস্ত করছে। বক্তারা অবিলম্বে সব বাধা অপসারণ করে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার দাবি জানান। একইসঙ্গে তারা প্রকল্পের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

​মানববন্ধনে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামান রুমেল, স্থানীয় সমাজ সেবক তোতা মিয়া, ব্যবসায়ী ইয়াকুব আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলাকাবাসী জানান, শিক্ষা প্রতিষ্ঠানটি চালু হলে এই অঞ্চলের কয়েক হাজার শিক্ষার্থী কারিগরি শিক্ষার সুযোগ পাবে। তাই কোনো মহলের ষড়যন্ত্রের কারণে যেন এই স্বপ্নের প্রকল্পটি ভেস্তে না যায়, সেজন্য তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

আকাশ/মঠবাড়িয়া/ সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.